বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ থেকে শহরে পূর্বের ভাড়া ৫ টাকাই চলবে টমটম ॥ অতিরিক্ত ভাড়া চাইলে পুলিশে দিতে বললেন মেয়র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে হবিগঞ্জ শহরে পূর্বের ৫ টাকা ভাড়ায় চলবে টমটম। যে সকল চালকরা এ নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পৌরসভা ও ট্রাফিক পুলিশ। জানা যায়, আজ বৃহস্পতিবার থেকে জেলা ভিত্তিক চালু হচ্ছে গণপরিবহন। সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পরিবহনের মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণরোধে সর্বাত্মক লকডাউন চলাকালে সারাদেশে গণপরিবহণ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ হিসেবে প্রথম কয়েকদিন জেলা শহরে দুই একটি রিকশা ছাড়া সবধরণের গণপরিবহন চলাচল বন্ধ থাকে। বাসগুলো চলাচল বন্ধ থাকলেও কিছুদিন যেতে না যেতেই পূর্বের অবস্থায় ফিরে যায় টমটম, সিএনজিসহ ছোট যানবাহন। ফলে গত কয়েকদিন ধরে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লেগেছে ৩০ মিনিট। আবার জেলা ও পৌর প্রশাসনের নির্দেশনা না মেনে গাড়ি ভর্তি যাত্রী নিলেও স্বল্প দুরত্বে জনসাধারণকে গুনতে হয়েছে ডাবল ভাড়া। সড়কে এমন নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হলেও সরকারি নির্দেশনার অজুহাতে ডাবল ভাড়া নেয়া বন্ধ হয়নি। কিন্তু আজ ৬ মে থেকে প্রত্যেক জেলা সদরের ভেতর বাস চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী পূর্বের ভাড়াতেই চলাচলের কথা গণপরিবহন। জনসাধারনের এমন দাবির সাথে একমত পোষন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি বলেন, আজ থেকে পৌর শহরের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত সর্বত্র পূর্বের ৫ টাকা ভাড়া বহাল থাকবে। তবে মহামারী করোনার কারণে চালক ও যাত্রীদের নিজ উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করতে হবে। যদি কেউ অমান্য করে তাদেরকে আইন শৃংখলা বাহিনীর নিকট সোপর্দ করার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর জানান, সরকারি নিয়ম অনুযায়ী পূর্বের ভাড়াই নিতে হবে চালকদের। তবে স্বাস্থ্য বিধি না মানলে আজ থেকে ব্যবস্থা নিতে অভিযানে নামবে ট্রাফিক পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com