বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ছুরিকাঘাত করে ওষুধ কোম্পানীর প্রতিনিধির সর্বস্ব লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় গৌর চাঁদ দাস (২৫) নামের লিবরা ইনফিউশন হবিগঞ্জ জেলার বিক্রয় প্রতিনিধিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের মাঝে আতংক বিরাজ করছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি লাখাই উপজেলার মাহমুদপুর গ্রামের অষ্টলাল দাসের পুত্র। বর্তমানে শায়েস্তানগর এলাকায় একটি মেসে থেকে চাকরি করে আসছেন। গতকাল ওই সময় ওষুধ বিক্রি শেষে বাসায় ফেরার পথে স্টাফ কোয়ার্টার এলাকায় একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com