বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে বোরোর বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাঁসি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬১৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম প্রাকৃতিক দূর্যোগ না থাকা এবং সময় সতর্কবার্তা কৃষকদের কাছে পৌছে যাওয়ার কারণে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারছেন। এ বছর আজমিরীগঞ্জে মোট ১৫ হাজার ১শত ১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে, তার মধ্যে সমতলে ৬ হাজার ৪শ ৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এছাড়া ঝুকিপূর্ণ ৮ হাজার ৬শ ৩০ হেক্টর অনাবাদী জমিতে ধান চাষ করা হয়েছে। উৎপাদিত ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৫৫ মেট্টিক টন। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হাওর অঞ্চলে প্রায় ৯০ শতাংশ ধান কেটে কৃষকরা ঘরে তুলেছে, আর সমতলে থাকা প্রায় ৭৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৫ ভাগ ধান কাটা হয়েছে। যদি আগামী এক সপ্তাহ বড় ধরণের কোন প্রাকৃতিক দূর্যোগ না হয় তাহলে শতভাগ ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পারবেন। করোনাকালীন সময়ে শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে কৃষকদের মাঝে এক অজানা শংকা ছিল। কিন্তু সকল শংকাকে দূর করে কৃষকরা ধান কাটে এবং কৃষি অধিদপ্তর থেকে দ্রুত ধান কাটা ও মাড়াইয়ের জন্য এবছর নতুন আরো ১২টি হার্ভেস্টার নতুন মেশিন দেওয়া হয়েছে, গত বছরে ছিল ৮টি মেশিন, সব মিলিয়ে ২০ টি মেশিনের সাহায্যে এ বছর হাওরে ধান কাটা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com