সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট সীমান্ত এলাকার গোপনপথগুলো অরক্ষিত

  • আপডেট টাইম বুধবার, ৫ মে, ২০২১
  • ৬৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তের ৪টি গোপন পথ অরক্ষিত। ভারতে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ার পর সরকার সীমান্ত পথ ১৪ দিনের জন্য বন্ধ করে দেয়ার পরও চুনারুঘাটের সীমান্ত অঞ্চলে সীমান্তরক্ষী বিজিবি’র নজরদারী তেমন একটা চোখে পড়ছেনা। তবে বিজিবি’র এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, সীমান্তে তাদের কড়া নজরদারী রয়েছে। বিজিবি সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করছেন।
বাল্লা সীমান্তের রেমা, কালেঙ্গা ও গুইবিল এবং সাতছড়ি সীমান্তের চিমটিবিল ও সাতছড়ি সীমান্তের পুরোটাই চা বাগান এবং পাহাড়ঘেরা। সীমান্ত অতিক্রম করে মানুষজন অনায়াসে ভারতের ত্রিপুরার সাথে চলাচল করতে পারে। সাতছড়ি সীমান্তের ২০নং, চিমটিবিল সীমান্তের টেংরাবাড়ি, গুইবিল সীমান্তের মজুমদারবাড়ি ও দুধপাতিল, বাল্লা সীমান্তের কলাবাগান ও কুলিবাড়ি, রেমা সীমান্তের বড়ই তলা এবং কালেঙ্গা সীমান্তের ডেবরাবাড়ি সীমান্ত দিয়ে চোরাই পন্য এপার ওপার হয়ে থাকে। এর সাথে অবৈধপথে মানুষজনও পারাপার হয়।
সীমান্ত সুত্র জানান, বাল্লা সীমান্তে ১৯৬৫ নং পিলারে কাছে কলাবাগান দিয়ে মানুষ পারাপার করে ‘জ’ আদ্যাক্ষরযুক্ত এক ব্যক্তি। চিমটিবিল সীমান্তের টেংরাবাড়ির দায়িত্বে আছে ‘শ’ আদ্যাক্ষর নামের এক ব্যক্তি, কেদারাকোট এলাকায় ‘ক’, টিলাবাড়ি সীমান্তে ‘স’ এবং দুধপাতিল সীমান্তে ‘হ’ আদ্যাক্ষর নামের ব্যক্তি চোরাকারবারীতে সক্রিয়।
২০০৫ সালে ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন করে ভারত কিন্তু পাহাড়ী ছড়া বা ছোট ছোট নদীর তলদেশ থেকে যায় বেড়ার বাহিরে। আর এ সুযোগটাই কাজে লাগায় চোরাকারবারীরা।
স্থানীয়রা বলছেন, সীমান্তের গোপন পথ দিয়ে হরহামেশাই লোকজন এপার ওপার হয়।
এ ব্যপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ বলেন, এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com