বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

খোশ আমদেদ মাহে রমজান ॥ আজ ২১ রমজান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৯২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২১ রমজান। রমজানে সিয়াম পালনের মধ্য দিয়ে নফসের সঙ্গে যে যুদ্ধ করা হয় সেটাই বড় যুদ্ধ, এ এক কঠিনতর যুদ্ধ। ৬২৪ খ্রিষ্টাব্দে সিয়াম বিধান নাজিল হলে যেরমজানে সিয়াম পালন শুরু হয় সেই রমজানেই বদর যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে ইসলামের সুদূর প্রসারী বিজয়ের সুরম্য সড়ক নির্মিত হয়। এরই ৬ বছর পর ৬৩০ খ্রিষ্টাব্দের ২১ রমজান শুক্রবার মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলামের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়। ঘোষিত হয় ঃ সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে, নিশ্চয়ই মিথ্যা দূর হবার। প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন ৬২২ খ্রিষ্টাব্দে। মদিনায় হিজরত করে আসার পরও মুশরিক কুরায়েশরা মদিনা বার বার আক্রমণ করে। অনেক যুদ্ধ সংগঠিত হয় বিভিন্ন সময়। অতঃপর ৬২৮ খ্রিষ্টাব্দে হুদায় বিয়ার সন্ধি হয়। এই সন্ধিকে আল্লাহ জাল্লা শানুহু ফতহুম মুবিন প্রকাশ্য বিজয় বলেছেন। ১০ বছর মেয়াদী এই সন্ধির দু’বছর যেতে না যেতেই মক্কার মুশরিক কুরায়েশ সন্ধির শর্ত ভঙ্গ করে। এবং মক্কাস্থ মুসলিম অনুগত গোত্রের উপর অত্যাচার শুরু করে। প্রিয়নবী (সাঃ) ১০ সহস্র সাহাবী নিয়ে ১৮ রমজান মক্কার কাছাকাছি এসে তাবু স্থাপন করেন। এখানে কয়েক দিন থাকা কালে কুরায়েশ নেতা আবু সুফিয়ান রাতের অন্ধকারে চুপি চুপি প্রিয়নবীর (সাঃ) কাছে এসে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণকরেন। এর পরের দিন সকাল বেলা প্রিয়নবী (সাঃ) সেই ১০ হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com