বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সিএনজি মুখোমুখি সংঘর্ষ ॥ সাংবাদিকের স্ত্রী-পুত্রসহ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ৩ মে, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুর নামকস্থানে দু’সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকের স্ত্রী-পুত্র ও চালকসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে শরৎ দাশ (৪৫) ও আব্দাল মিয়া (৬৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন বিকালে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ মুখি একটি যাত্রীবাহি অটোরিক্সা সিএনজি পুর্ব তিমিরপুর এমআরএস ব্রিক ফিল্ডের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে দূঘর্টনায় পতিত হয়। এতে উভয় গাড়ীর চালক এবং সদ্য মরহুম সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী-পুত্রসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুরাদপুর গ্রামের মৃত ছাওধন দাশের ছেলে শরৎ দাশ (৪৫), আলীপুর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দাল মিয়া (৬৫) কে সিলেট এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী জাহেদা বেগম (৪৫), ছেলে মারুফ (১৬), চালক বিনরাজ মিয়া (৭০), তিমিরপুর গ্রামের জুনায়েদ (৬), মুক্তাহার গ্রামের অমুল্য চন্দ্র দাশের ছেলে অসীম দাশ (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com