মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ১০ মাস ১০ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬৬৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে সুলতান মিয়া (২৬) নামে এক বখাটেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। সুলতান মিয়া (২৬) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে। জানা যায়- বৃহস্পতিবারের দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের জনৈক কৃষক তার কিশোরী কন্যাকে ঘরে রেখে স্থানীয় হাওড়ে ধান কাটতে যান। এ সময় ওই কৃষকের কিশোরী কন্যা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিকটবর্তী একটি টিউবওয়েলে পানি আনতে যায় । তখন স্থানীয় মৎস ফিশারি শ্রমিক সুলতান মিয়া পরিবারের সকলের অগোচরে পঞ্চম শ্রেণীতে পড়-য়া ওই জনৈক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর আত্ম-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে এসে বখাটে সুলতান মিয়াকে আটক করেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে বখাটে সুলতান মিয়াকে দ-বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১০ মাস ১০দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com