বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অলিপুর এলাকায় রাসেল মার্কেটে হামলা ॥ ফুরকান আলী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় এন. এম ফজলে রাব্বী রাসেলের মালিকানাধিন রাসেল মার্কেটে সৈয়দ ফুরকান আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। পুলিশ এ হামলার ঘটনায় পুলিশ সৈয়দ ফুরকান আলীকে গ্রেফতার করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মার্কেটের দোকান মালিকরা দোকান খুলে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। এরই মাঝে দুপুরে ফুরকান আলী ও তার লোকজন মার্কেটে প্রবেশ করে ব্যবসায়ীদের মারধোর করে দোকান থেকে বের করে ভাংচুর এবং তাদের নিকট চাঁদা দাবী করে। ব্যবসায়ীরা চাদা দিতে অনীহা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ফুরকান আলী ও তার লোকজন মার্কেটের দোকানের মালামাল ও টাকা পয়সা লুটপাট করে। এ ঘটনায় রাসেল মার্কেটে স্বত্ত্বাধিকারী ফজলে রাব্বী রাসেল শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় হামলার নেতৃত্বদানকারী সৈয়দ ফুরকান আলীকে গ্রেফতার করে। শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ছমির আলীর ছেলে। এব্যাপারে ফুরকান আলীকে প্রধান আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি একই অভিযোগে ফুরকান আলীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। কিন্তু পরবর্তীতে ফুরকান আলী আর কোন দিন সে বা তার কোন লোকজন রাসেল মার্কেটে কোন প্রকার চাদা দাবী, হামলা বা মার্কেটে প্রবেশ করবে না বলে মুচলেখা দিয়ে ছাড়া পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com