বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সকলের অধিকার রক্ষা করা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেনÑ সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি-কৃষক ও পেশাজীবীদের পেছনে ফেলে রাখবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। কৃষক-শ্রমজীবীসহ সকলের অধিকার রা করা এ সরকারের প্রধান লক্ষ্য। কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ এবং শ্রম দিয়ে তাঁরাই আমাদের শক্তি যোগাচ্ছেন।
গতকাল সোমবার জেলা প্রশাসনের বাস্তবায়নে হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ১৩৬ জনের মাঝে ৫০০ করে নগদ টাকা তুলে দেন। হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় এ সহায়তা বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে এমপি আবু জাহির আরও বলেন, করোনাভাইরাস সংক্রমের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার ও আওয়ামী লীগ জনগণের পাশে থেকেছে। সামনের দিনেও আমরা মানুষের পাশে থাকব। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com