বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার ঘটনা নিয়ে জেলা যুবলীগের বিবৃতি ॥ মেয়র সেলিম এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় হামলার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে হবিগঞ্জ জেলা যুবলীগ। গতকাল বৃহস্পতিবার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চিড়াকান্দিতে ঘটনার দিন আতাউর রহমান সেলিম যুবলীগ সভাপতি হিসেবে নয়; হবিগঞ্জ পৌরসভার নাগরিকদের নির্বাচিত মেয়র হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসীকে নিয়ে আইন-শৃংখলা বাহিনীর সাথে থেকে প্রাণপণ চেষ্টা করেন। এ সময় তিনি বিবদমান দুইপক্ষকে হাতজোড় করে অপ্রীতিকর ঘটনা থেকে নিভৃত থাকার অনুরোধ জানান। এ সময় আইন-শৃংখলা বাহিনী ও এলাকাবাসীর সামনে মঞ্জুরী ভবনের ছাদ থেকে সুশান্ত দাশগুপ্ত মেয়র সেলিমকে লক্ষ্য করে প্রাণে হত্যার জন্য অবৈধ অগ্নেয়াস্ত্র দিয়ে পরপর কয়েকটি গুলি ছোড়ে। মেয়র সেলিম এলাকাবাসীর মধ্যে থাকায় প্রাণে রক্ষা পান। আমরা এই অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্রের ব্যবহারকারী সুশান্তকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। এ সময় সুশান্ত তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে মেয়র সেলিমমের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। যা ফেসবুজ লাইভে হবিগঞ্জবাসীসহ দেশ-বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছেন। পত্রিকা প্রকাশের শুরু থেকেই সুশান্ত দাশগুপ্ত আমার হবিগঞ্জ পত্রিকায় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্¦ এডভোকেট আবু জাহিরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দর নামে মিথ্যা সংবাদ প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন সম্মানীত ব্যাক্তি ও সংগঠনের বিরুদ্ধেও মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে। এমনকি হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধেও মিথ্যা ও হয়রানীমূলক সংবাদ প্রকাশ করেছে। এতে ওই সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান তার প্রতি বিক্ষুব্ধ ছিলেন। এরই বহিঃপ্রকাশ ঘটে ওইদিনের ঘটনায়। এছাড়াও সে ঘটনার দিন ফেসবুকে একের পর এক উস্কানীমূলক স্ট্যাটাস দিতে থাকে। যা দেখে বিক্ষুব্ধ লোকজন তার প্রতি আরও ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়। এ ঘটনার সাথে যুবলীগ বা কোন নেতাকর্মী জড়িত নয়।
সুশান্ত সেইদিন সুশীল সমাজের ব্যানারে আয়োজিত সচেতন নাগরিক সমাজের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর তার শ্বশুর বাসা থেকে প্রথম আক্রমণ শুরু করে। সে বাসায় বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অবস্থান করে। সেখানে সুশান্ত আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র মজুদ করে। সে ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে শহরে দাঙ্গা সৃষ্টি করে ব্যক্তিগত ফায়দা নেয়ার চেষ্টা করছে। সঠিক তদন্ত করলে শান্তিপ্রিয় হবিগঞ্জ শহরে সুশান্তের এমন সন্ত্রাসী কর্মকান্ডের চিত্র বেড়িয়ে আসবে বলে আমরা মনে করছি। পত্রিকার আড়ালে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত এই সুশান্তকে যে সকল ব্যক্তি বা রাজনীতিবিদ আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিচ্ছেন তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com