বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পাচঁ শতাধিক এতিম ছাত্র ছাত্রীদের মাঝে পুলিশ সুপারে মোহাম্মদ উল্ল্যার ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪১৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম এর ব্যক্তিগত উদ্দ্যেগে নবীগঞ্জ উপজেলার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। গতকাল সোমবার দুপুরের বিভিন্ন মাদ্রাসায় তিনি নিজে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌছেঁ দেন। ৫ম রমজানে সদর উপজেলার সকল এতিম মাদ্রাসা ও আশ্রয়ন কেন্দ্রগুলোতে ইফতার সামগ্রী বিতরনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। গতকাল সোমবার দুপুরে তিনি নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার ১২টি মাদ্রাসার প্রায় ৫ শতাধিক এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী পৌছেঁ দিয়েছেন। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় তিনি এই খাদ্য সামগ্রী পৌছেঁ দিবেন বলে জানিয়েছেন। খাদ্য সামগ্রী বিতরন কালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, প্রতি বছর রমজান মাসে আমি জেলা কর্মরত পুলিশের সহযোগিতা নিয়ে ন্জি অর্থায়নে মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রদীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করার চেষ্টা করি। রমজানে এতিম শিশুদের মাঝে ইফতার দিতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, লেখাপড়া শিখেই মানুষ হওয়া যায় না । মানুষ হতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে ওসি, ডিসি, এসপি, ডাক্তার, ম্যাজেষ্ট্রিট হওয়া যায়। তোমরা আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ মনযোগ দিয়ে পড়াশুনা করে দেশের বড় আলেম, উলামা, ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং ইসলামী দ্বীনের শিক্ষায় ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী,নবীগঞ্জ থানা পুলিশের ওসি মো: ডালিম আহমেদ, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাব ইন্সেপেক্টর সমিরন দাশ, সামসুল ইসলাম, মৃদুল কান্তি দাশ, এ এস আই বিকাশ চন্দ্র দাশ, দ্বীন ইসলাম প্রমুখ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com