বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সার-বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে রাস্তায় বের হওয়া মানেই জীবনের ঝুঁকি

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ না করে রাস্তায় বের হওয়া মানেই জীবনের ঝুঁকি। সুরক্ষিত থাকার স্বার্থে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পড়তে হবে।
রোববার হবিগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়নে ১ হাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফসী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।
সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে সদর উপজেলা কৃষি অধিদপ্তর রিচি এবং গোপায়া ইউনিয়নে পৃথক দুইটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। এছাড়াও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারের প্রণোদনা কর্মসূচির আওতার ৫টি ইউনিয়নের ১ হাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উফসী আউশ ধানের বীজ বিতরণ করেছে। এর মাঝে লোকড়ায় ১৮০, রিচি ৩০০, গোপায়া ৩৫০, রাজিউড়া ১৭০ এবং নিজামপুর ইউনিয়নের ২৩০ জন কৃষক এ প্রণোদনা পেলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com