শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে গৃহবধূর রহnযজনক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৫০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আহাদ মিয়ার কন্যা হনুফা বেগম (২০) এর সাথে প্রায় ৩ মাস পূর্বে বিয়ে হয় চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের মৃত রইছ উল্লার পুত্র নোমান মিয়ার সাথে। ঘটনার দিন সকালে স্থানীরা নোমানের বসতঘরে হনুফার লাশ দেখতে পায়। এ সময় নোমান মিয়া ও তার পরিবারের লোকজন আত্মগোপনে ছিল। স্থানীয়রা হুনুফার মৃতদেহের বিষয়ে তার পরিবারকে অবগত করে। পরে তারা পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানার এসআই কবির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের ভাই রুবেল মিয়া জানায়, বিয়ের পর থেকে তার উপর যৌতুকের দাবীতে নির্যাতন চালিয়ে আসছিল নোমান মিয়া। এ কারণে তার বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চুনারুঘাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com