শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ১৫ আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামে বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মিঠাপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের কাদির মিয়ার সাথে তার চাচাতো ভাতিজা নুরুল গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার প্রথম রোজার ইফতারের আগে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে কাদির মিয়ার বড় ছেলে আবু ইউসুফ এর সাথে আলাপকালে সে জানায়, কোন কারণ ছাড়াই ইফতারের আগ মুহূর্তে নুরুল মিয়া আমার চাচাতো ভাই আজিদ মিয়াকে ঘর থেকে ডেকে এনে মারপিট করে। এর জের ধরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হয়েছে।
আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় রিনা বেগম ও তার পুত্র ইমন মিয়া ও সুহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বাকীদের নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার খবর পেয়েছি। রোগীকে চিকিৎসার জন্য পাটিয়েছি। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com