বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৭৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রাধানমন্ত্রী দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বাদ আছর নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ সংগঠনের আস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্টানের আয়োজন করা হয়। এতে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহব্বায়ক তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মোঃ আনোয়ার হোসেন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু। বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য ফোয়াদ হাসান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক, ছায়াদ আহমেদ, পৌর বিএনপির নেতা, সাহেল আহমেদ প্রেন্স, নবীগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের ১ম যুগ্ম আহব্বায়ক জুমান মিয়া, ছাত্রদল নেতা, রবিন আহমেদ সাজু, মোফাজ্জল হোসেন মায়া, শাওন আহমেদ, জুনু মিয়া, জাহান শিকদার, সোয়েব আহমেদ, সামাদ হোসেন, লিখছন আহমেদ, জসিম উদ্দিন, নাঈম আহমেদ প্রমুখ। উক্ত মাহফিলে, বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা এবং সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, ক্বারীঃ সাফিউল আলম চিতশী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com