বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুরক্ষিত থাকতে সরকারি নির্দেশনা মেনে চলুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেনÑমানুষের নিরাপত্ত্বা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় নানা নির্দেশনা দেয়া হয়েছে। পরিবারসহ নিজেকে সুরক্ষিত রাখতে সরকারি সকল নির্দেশনা প্রতিপালন করুন। মঙ্গলবার করোনা ভাইরাস মোকাবিলায় হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভায় ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন এবং সদর উপজেলার লোকড়া ইউনিয়নে ভিজিডির আওতাড উপকারভোগী নারীদের মাঝে কার্ড ও খাদ্যশষ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
এমপি আবু জাহির আরও বলেনÑআবার করোনা ফিরেছে জোরালোভাবে। কোভিড ১৯ এর বিস্তার ঠেকাতে এই সময়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছে সরকার। যে প্রজ্ঞাপনের নিয়ম মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য। নিয়ম না মানলে প্রশাসন ব্যবস্থা নেবে। আর স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে ও নিজের পরিবার সতর্ক থাকবে। পৃথক অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস ও দুইটি পৌরসভার কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com