বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে জলমহাল নিয়ে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপি নেতা নুরুল আমিনকে চাদাঁ না দেয়ায় প্রতিপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী রিয়াজুল হক রাজু বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের পুরুষোত্তমপুর জলচর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হিসেবে রিয়াজুল হক রাজু দায়িত্ব পালন করে আসছেন। গত ১ বছর যাবত সর্দারপুর মৌজার ভান্ডাভান্ডি জলমহাল নীতিমালা অনুসারে লীজের মাধ্যমে ভোগ করে আসছেন তিনি। জলমহালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন নানাভাবে রিয়াজুল হক রাজুকে হুমকি দিয়ে আসছে। গত ৩ এপ্রিল ১ লাখ ২০ হাজার টাকা না দিলে জলমহাল ভোগ করতে দিবেনা বলে হুংকার দেয় এবং এক পর্যায়ে রাজুকে প্রাণনাশের হুমকি দেয় নুরুল আমিন। গত ৪ এপ্রিল নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে রাজু ও তার পিতা শাহজাহান মিয়াকে পুনরায় নুরুল আমিনসহ ৩জন অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিন এগিয়ে আসলে রাজু ও তার পিতা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এঘটনার প্রতিকার চেয়ে গত ৫ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাজু। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com