বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে হেফাজতের বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন স্থান থেকে হেফাজতের নেতাকর্মীরা শহরের থানা পয়েন্টে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা হেফাজতের আমীর মাওঃ হারুনুর রশীদ (দাঃ বাঃ) এর সভাপতিত্বে ও হেফাজত নেতা মাওঃ ইমরান আহমদের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের মহাসচিব মাওঃ শাহ আলম, সহ-সভাপতি মাওঃ আব্দুল কাদির হোসাইনী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়সল তালুকদার, হেফাজত নেতা হাফেজ নাজমুল হুদা, মাওঃ মিজানুর রহমান, হাফেজ ফাহিম আহমদ, মাওঃ আব্দুল মুকিত প্রমূখ। বক্তারা অতি সম্প্রতি আল্লাহ ও আলীম উলামাদের নিয়ে কটাক্তকারী নবীগঞ্জের দীঘলবাকের ফেসবুকে পোষ্ট প্রদানকারীকে ১ মাসের সাজা দিলে হবে না, তাকে আজীবন জেল হাজতে রাখার দাবী জানান। এছাড়া তারা আরও বলেন, হেফাজত বা আল্লামা মামুনুল হককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীকারী ইসমাইলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে হেফাজত। বিক্ষোভ সমাবেশ চলাকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ এর নেতৃত্বে বিশাল একদল পুলিশ অবস্থান করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com