বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। ৩২ জনের নাম উল্লেখ করে ও ৪ শতাধিক অজ্ঞাত নেতাকর্মীদের আসামী করে গতকাল রবিবার ২৮ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানার এসআই হারুন আল রশিদ বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখ্য যোগ্য আসামীরা হলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিকে গউছ, জেলা বিএনপি নেতা জিকে গাফফার, মোঃ আবদুল হাসিম, মোঃ আব্দুল মালিক, যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানসহ ৩২ জন।
এদিকে এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ ৬ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।আটককৃতরা হচ্ছে, জিকে গফফার, জুয়েল মিয়া, নিজাম উদ্দিন, যুবদল কর্মী আবু ছালেহ ও ছাত্রদলের গিয়াস উদ্দিন এবং শিমুল হাসান।উল্লেখ্য, গত ২৭ মার্চ শহরের শায়েস্তানগর এলাকার পুলিশের সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়। এ সময় জিকে গফফারসহ ১৪ জনকে আটক করে। এর মধ্যে ৮ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেয় পুলিশ।মামলার বাদী এসআই হারুন আল রশিদ জানান, জেলা বিএনপি নেতা উমেদনগরের আবদুল হাসিম ও টাউন হল রোডের মোঃ আব্দুল মালিককে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com