বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা আওয়ামী লীগের স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে দূর্জয় স্মৃতি সৌধে পুস্পস্বক অর্পণ করা হয়। এর পর পর্যায়ক্রমে শায়েস্তানগর কবরস্থানে সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক মরহুম এডভোকেট মোস্তফা আলী, দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতি, উমেদনগরে অবস্থিত মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এম এ রব ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হোমেন উমদা মিয়ার কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, মোহাম্মদ আলী টিপু, আতাউর রহমান সেলিম, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, মশিউর রহমান শামীম, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট আফিল উদ্দিন, আবুল কালাম আজাদ, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট নুরুল হোসেন তালুকদার, মোস্তফা কামাল আজাদ রাসেল, হুমায়ুন কবির রেজা, মিজানুর রহমান শামীম, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাইদুর রহমান ও মহিবুর রহমান মাহি। এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ওই দিন রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com