বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৬৩০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ ॥ বানিয়াচং উপজেলার শিবপাশা গ্রামে স্বামী জাবেল মিয়া (৩৫) পরকীয়ায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার ভোর ৫টায় ঘুমন্ত অবস্থায় তার লিঙ্গ কর্তন করে নেয় স্ত্রী ৩ সন্তানের জননী শাপলা বেগম (২৮)।
জানা যায়, উপজেলার শিবপাশা গ্রামের ঊতু মিয়ার ছেলে জাবেল মিয়া প্রায় ১২ বছর পূর্বে একই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে বিয়ে করেন। কিছুদিন পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয় স্বামী পরকীয়ায় জড়িত। এতে করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হত। গত বুধবার রাত রাতের খাবার-দাবার খেয়ে ঘুমিয়ে পড়লে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর শাপলা বেগম বটি দা দিয়ে স্বামী যাবেন মিয়ার লিঙ্গ কর্তন করে নিয়ে যায়। খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম, জাবের মিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজে প্রেরণের ব্যবস্থা করেন। স্ত্রী শাপলা বেগম পলাতক রয়েছেন। শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com