শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

লাখাইয়ে মোবাইল কোর্টের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৫২৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে মোবাইল কোর্ট পরিচালিত, শুক্রবার উপজেলার কালাউক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মোঃ ইয়াছিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় দোকানের বাইরে রাস্তার উপরে তেলের ড্রাম ও অন্যান্য মালামাল রেখে প্রতিবন্ধকতা ও গণউপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় ১ জন দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্যদের সতর্ক করা হয়, একটি হোটেলে নোংরা ও উন্মুক্ত পরিবেশে খাবার রাখা এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ১ হাজার টাকা জরিমানা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়, কয়েকজনকে সাথে সাথে মাস্ক ক্রয় করে পড়তে বাধ্য করা হয় এবং ২ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারায় মাস্কবিহীন চলাফেরার অপরাধে ২শ টাকা জরিমানা করা হয়। মাস্ক পড়ুন করোনা প্রতিহত করুন এই বিষয়টি সকলকে অবহিত করা হয়। অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার দুইজন পুলিশ সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com