রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

প্রতারণা মামলায় আউশকান্দি ইউপি মেম্বার হাসান আলী উস্তার গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার মামলায় নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়া ও তার ভাতিজা শাহিন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মামলার অপর আসামী লন্ডন প্রবাসী মোশাহিদ মিয়া পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আউশকান্দি বাজারের রুমন মিয়ার নিকট থেকে আসামীরা জায়গা বিক্রির কথা বলে নগদ ৭ লক্ষ টাকা নেয়। কিন্তু জায়গা বুঝিয় না দিয়ে টালবাহানা শুরু করে। ২০১৪ সালে আসামীরা টাকা নিলেও ৭ বছর যাবত টাকা ফেরত দিতে কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে আসামীরা টাকা দিতে অস্বীকার করে উল্টো রুমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ মেম্বার উস্তার ও শাহিনকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com