বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধপুরের এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার খড়কি গ্রামে আশকুদা বেগম (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হাবিব উল্লার কন্যা। জানা যায়, গত মঙ্গলবার সকালে পিতার সাথে অভিমান করে বিষপানে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে যাবার পর মঙ্গলবার রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেট কতোয়ালী থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করে গতকাল বুধবার দুপুরে মর্গে প্রেরণ করে। আশকুদার পরিবার সূত্রে জানা যায়, ৮ মাস আগে বুল্লা গ্রামের উজ্জল মিয়ার সাথে তার বিয়ে হয়। এর পর উজ্জল মিয়া জীবিকার তাগিদে ঢাকা চলে যায়। ৩ মাস আগে আশকুদা সবকিছু নিয়ে তার পিত্রালয়ে চলে আসে। সেখানেই বসবাস করছিল। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শুনেছি বিষপানে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com