শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চাল আত্মসাতের দায়ে হেরে গেলেন মুকুল ॥ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মুকুলের বরখাস্তের আদেশ পুনঃবহাল

  • আপডেট টাইম সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতের দায়ে গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের (অব্যাহতিপ্রাপ্ত) সভাপতি ইমদাদুর রহমান মুকুলের বরখাস্তের আদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার (১৪ মার্চ) সুপ্রিম কোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী শেখ শফিক মাহমুদ পুষ্প। শেখ শফিক মাহমুদ পুষ্প বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগী বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের দায়ে’ স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্বারা ইউপি চেয়ারম্যান মুকুলকে বরখাস্ত করে জারি করা আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ইমদাদুর রহমান মুকুলের পক্ষে নবীগঞ্জ উপজেলার গজাইনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনর্বহালের আর কোনো সুযোগ রইল না।’ মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগী বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান মুকুলকে গত ৭ জুলাই বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে ওই আদেশের বিরুদ্ধে রিট করলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোটের্র আদেশ স্থগিত করেন। অতঃ পর মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উঠলে এ বিষয়ে শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ বহাল রেখে রায় দেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। উল্লেখ্য-চাল আত্মসাতকারী হিসেবে প্রমাণিত হওয়ায় দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয় এর ফলে ২০২০ সালের (১৫ জুলাই) নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসস্মতিক্রমে ইমদাদুর রহমান মুকুলকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে থেকে অব্যাহতি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com