বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে শুক্রবার ভোর রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ভূক্তভোগী কিশোরীর মা জানান, তিনি জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তার কিশোরী মেয়ে বাড়িতে দাদির সঙ্গে বসবাস করতো। বৃহস্পতিবার রাতে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় সুবাদে একই এলাকার জিলু মিয়ার ছেলে শাহ আলম এবং লিলু মিয়ার ছেলে ছোট্ট মিয়া তার মেয়েকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তার হাত-পা বেঁধে। এর পরদিন গণধর্ষণ করে কিশোরীর মা আরও জানান, অনেক খুঁজাখুঁজির পর তিনিসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া। এদিকে খবর পেয়ে রাতেই ওই কিশোরীকে দেখতে হাসপাতালে যান অতিরিক্ত সিনিয়র এএসপি শেখ মো. সেলিম। এ সময় তিনি ভিকটিম ও তার মায়ের কাছ থেকে ঘটনার সম্পূর্ণ বর্ণনা শোনেন। এএসপি শেখ মো. সেলিম জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে গণধর্ষণের ব্যাপারে ডাক্তারি পরীক্ষা ছাড়া সঠিকভাবে বলা যাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগপত্র পাননি বলে জানান বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রজাতিৎ কুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com