বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শত্রুতা ॥ তিতখাই-কাশিপুর গ্রামের বিষ প্রয়োগে এক কৃষকের ১১ শ হাঁস নিধন

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই-কাশিপুর গ্রামের মোঃ আব্দুল ওয়াহাব নামে এক কৃষকের ১ হাজার ১শ হাঁস বিষ প্রয়োগ করে মেরে ফেলে প্রতিপক্ষের লোকজন। এতে কৃষকের ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ওই গ্রামের হাজী সাবাস আলী মিয়ার ছেলে মোঃ আব্দুল ওয়াহাব জানান, তিনি দীর্ঘদিন ধরে পাতি হাঁসের খামার করে আসছেন। তার হাসের খামারে ২ হাজার হাঁস ছিল। প্রত্যেকটি হাঁস ডিম পারতো। হাঁসগুলো হাওরে আসা-যাওয়া নিয়ে গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে তোরাব আলী গংদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বিকেল ৫টার দিকে তার হাসের খামারে প্রতিপক্ষের ৫/৬ লোকজন বিষ প্রয়োগ করে। ওই বিষ খেয়ে হাঁস অসুস্থ হয়ে সন্ধ্যার পর থেকেই হাসগুলো একের পর এক মরতে শুরু করে। তিনি জানান, তোরাব আলীগংরা বিষ দেয়ার দৃশ্যটি তার পরিবারের লোকজন দেখে অবগত হন। তিনি বলেন-আমার খামারে ২ হাজার হাঁসর মধ্যে ১১শ হাঁস মারা গেছে। বাকি হাঁসগুলো বিষের যন্ত্রণায় চটফট করছে। সেগুলো মারা যাওয়ার আশংকা রয়েছে। তিনি বলেন-যে হাঁসগুলো মারা গেছে, সেই হাঁসগুলো ডিম পারতো। হাঁসের বর্তমান বাজার মূল্য হবে ৫ লাখ টাকা। আর এ মৌসুমের ডিমের মূল্য যদি ধরে তাহলে হাঁসের মূল্য ১০ লাখ টাকা হবে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, হাওরে আব্দুল ওয়াহাবের হাস আসা নেয়া নিয়ে গ্রামে এক ব্যক্তির সাথে তার শনিবার সকালে ঝগড়া হয়। এ জের ধরেই ওই ব্যক্তি তার হাঁস রাখবে না বলে হুমকি দিয়ে আসছিল বলে আমার কাছে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে বিষ দিয়ে হাঁসগুলো মেরে ফেলেছে। তিনি এ ঘটনার সুষ্টু তদন্তের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com