সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আলোচনায় কাহালু ও চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৫৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী ॥ ২০০৩ সালের ২৭ জুন বগুড়ার কাহালু উপজেলায় আনারসের ট্রাকে ১৭৪ কেজি বিস্ফোরক এবং প্রায় ১ লাখ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধারের পর সাতছড়ি আলোচনায় আসে। তদন্তে উঠে আসে সাতছড়ি থেকেই এসব গোলাবারুদ ও অস্ত্র পাচার হয়ে গিয়েছিল। কাহালুতে গোলাবারুদ উদ্ধারের পর সাতছড়ি থেকে ভারতীয় নিষিদ্ধ ষোষিত এটিটিএফ ও এনএলএফটি জঙ্গি সংগঠনের ক্যাম্প গুটিয়ে নেয় তারা। চলে যায় লোকচুর আড়ালে। ধারণা করা হয়, ওই সময় পুলিশের হাতে গোলাবারুদ ও অস্ত্র আটকের পর অবশিষ্ট এসব অস্ত্র থেকে গিয়েছিল। পরবর্তীতে সুযোগ না থাকায় এসব অস্ত্র তারা সরিয়ে নিতে পারেনি। চট্টগ্রামে আটককৃত ১০ ট্রাক অস্ত্রের সঙ্গে এই অস্ত্রের সাদৃশ্য রয়েছে বলে র‌্যাব জানায়। এটিটিএফ’র অর্থের ফাঁদে সাতছড়ির টিপরারা ১৯৯০ সালের দিকে ত্রিপুরাকে স্বাধীন রাজ্য হিসেবে পেতে এটিটিএফসহ বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের জন্ম। ভারত সরকারের ভয়ে তখন এই বিদ্রোহীরা লোকালয় ছেড়ে বনে আশ্রয় নিয়েছিল। তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে কাটাতাঁরের বেড়া ছিল না। ফলে বিদ্রোহীরা সহজেই বন দিয়ে বাংলাদেশে চলে আসতো। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে তারা রীতিমতো ঘরবাড়ি বানিয়ে বসবাস করতো। দিনের বেলায় তারা প্রকাশ্যেই লোকালয়ে চলাফেরা করতো। চুনারুঘাটের প্রবীণ ব্যক্তিরা জানান, বাজারে তারা আসত এবং বড় মাছটি কিনে নিত। তারা বেবি ট্যাক্সি নিয়ে চলাফরা করতো। তখনকার সময়ে সেই পরিবহনটি ছিল ব্যয়বহুল। এখানকার সাধারণ লোকজনের সঙ্গে তাদের তেমন সম্পর্ক স্থাপন না হলেও টিপরা সম্প্রদায়ের সঙ্গে তাদের একটি ভালো সম্পর্ক হয়ে যায়। কারণ টিপরাদের আদীনিবাস ত্রিপুরায় এবং উভয়ই একই সম্প্রদায়ের লোক। কৌশলগত কারণেই সাতছড়িকে টার্গেট করে বিচ্ছিন্নতাবাদীরা। তখন সাতছড়ি জাতীয় উদ্যান ছিল না, ছিল গভীর বন। আবার সীমান্ত থেকে খুবই কাছে। সাতছড়িতে ভিলেজার বা বন জায়গীরদার হিসেবে বাস করে টিপরারা। দিনে বাধ্যতামূলকভাবে বনে ৮ ঘণ্টা কাজ আর রাতে বন পাহারা দেয়। বিনিময়ে বসবাস করার সুবিধা এবং কিছু জমিতে আবাদ করতে মতা। যখন বিচ্ছিন্নতাবাদীরা তাদেরকে অর্থের লোভ দেখায়, তখন তারা সহজেই রাজি হয়ে যায়। অর্থের বিনিময়ে টিপরারা বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিন। এমনকি সেখানকার আশিষ দেব বর্মা এবং সুব্রত দেব বর্মাসহ বেশ কয়েকজন তাদের সঙ্গে অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। টিপরা পল্লী ও আশেপাশের টিলায় বাংকার তৈরি করে ভারী অস্ত্র মজুদ করে। বিচিছন্নতাবাদীদের কাছ থেকে পাওয়া অর্থে চেহারা পাল্টে যায় টিপরা পল্লীর। যখন লোকালয়ে তেমন একটা দালান ঘর ছিল না, তখনই তাদের দালান উঠে। ঘরে সুন্দর ফার্নিচারসহ কোনও কিছুর কমতি ছিল না তাদের। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথম দিকে বিচ্ছিন্নতাবাদীরা সু-সম্পর্ক রাখলেও এক পর্যায়ে তারা টিপরাদেরকে জিম্মি করে ফেলে। তারা কোনও খবর পাচার হলে মেরে ফেলা হবে বলে ভয় দেখালে নিরবেই সব কিছু মেনে নেয় তারা। কয়েকজন বিশ্বস্থ অনুসারী সৃষ্টি করে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com