বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নোয়া হাটি সংবর্ধনা সভায় মেয়র সেলিম ॥ আমি হবিগঞ্জ পৌরবাসীর ভালবাসা কুড়িয়ে নিতে চাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে শহরের নোয়াহাটি এলাকাবাসী গণসংবর্ধনা প্রদান করেছে। এ উপলক্ষ্যে গতকাল রাত ৮ টার দিকে সত্যরঞ্জন সমাজপতির বাড়ীর উঠানে অনুষ্টিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিমল চন্দ্র রায়।
সুজিত বনিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র ও সংবর্ধিত ব্যক্তিত্ব আতাউর রহমান সেলিম। সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক, ডাঃ অসিত রঞ্জন দাশ, সাবেক কাউন্সিলর মুকুল আচার্য্য, স্বপন লাল বণিক, সুধাংশু সুত্রধর, শংখ শুভ্র রায়, চম্পক বণিক। প্রধান অতিথি’র বক্তব্যে আতাউর রহমান সেলিম হবিগঞ্জ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন, আজীবন আপনাদের সেবা করে আমি এই ভালবাসার প্রতিদান দিতে চাই। তিনি মুরুব্বিয়ানদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের স্বেহধন্য হয়ে আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে হবিগঞ্জের উন্নয়নে সর্বাত্ত্ব প্রচেষ্টা অব্যাহত রাখব।
সেলিম বলেন, পৌর পিতা নয়, হবিগঞ্জ পৌরবাসীর একজন সেবক হয়ে আপনাদের ভালবাসা কুড়িয়ে নিতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com