সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

রাষ্ট্রযন্ত্রের কাছে হবিগঞ্জ পৌরবাসীর পরাজয়-এডঃ এনামুল হক সেলিম

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রিয়, হবিগঞ্জবাসী আমি এডভোকেট মো: এনামুল হক সেলিম, আমার প্রাণের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদীদল- বিএনপির মনোনয়নে আপনাদের সেবা করার জন্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এই প্রহসনের নির্বাচনে হবিগঞ্জের সকল অতীত ঐতিহ্য ভূলুণ্ঠিত করে জনগণের রায়কে যারা অপমানিত করেছেন, জনগণ ভোটের মাধ্যমেই একদিন তাদের জবাব দিবে। তারা নিক্ষিপ্ত হবে ইতিহাসের নিকৃষ্ট পাতায়। সম্মানিত হবিগঞ্জ পৌরবাসী,
বিএনপির মনোনীত প্রার্থী দীর্ঘ দিন যাবত হবিগঞ্জ পৌরসভার মেয়র হয়ে হবিগঞ্জবাসীর সেবা করে করেছেন। হবিগঞ্জ পৌরসভা বিএনপির ঘাটিতে রূপান্তরিত হয়। আপনারা জানেন যে, হবিগঞ্জে বিএনপির এতই জনপ্রিয়তা যে, এখানে বিগত ২০১৫ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী জিকে গউছ জেল থেকে প্রতিদন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। প্রিয় হবিগঞ্জ পৌরবাসী,
এই ২৮ শে ফেব্রুয়ারীর নির্বাচনে আমিও আপনাদের ভোট, ভালবাসা,আন্তরিকতা ও যে সহযোগিতা পেয়েছি তা কখনই ভুলার নয়। আমি আপনাদের কাছে ঋনী ও চিরকৃতজ্ঞ। আমি আপনাদের ভোট ও ভালবাসা পেয়েও রাষ্ট্রযন্ত্রের কাছে পরাজিত। আমি আরও কৃতজ্ঞতা জানাই, বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, যারা হবিগঞ্জ পৌর নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। নির্বাচনে সরকারি দলের পেশি শক্তি ও নির্লজ্জ কারচুপি থাকা সত্বেও বুকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন। এবং তা রক্ষা করার জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিহত করার চেষ্টা করেছেন। আপনাদের সকলকে রক্তিম অভিবাদন ও ধন্যবাদ। পাহাড়সম প্রতিকূলতা মোকাবেলা করে আপনারা যে অসীম সাহসের পরিচয় দিয়েছেন, তা আগামী দিনগুলোতে আওয়ামী দুঃসাশন প্রতিহত করে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সবাইকে অনুপ্রেরণা দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন নির্বাচনে যেমনিভাবে আমরা একে-অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করেছি, তেমনিভাবে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনতে, সর্বোপরি বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচারী হাসিনার সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সকল গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হয়ে মাঠে থাকব। আমি অতীতেও আপনাদের সাথে ছিলাম, বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকব-ইনশা আল্লাহ।
এডভোকেট মো: এনামুল হক সেলিম
যুগ্ম আহ্বায়ক
জেলা বিএনপির, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com