বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে চাচা ও চাচাতো ভাইদের কাছে প্রতারিত সুহেল

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে চাচা ও চাচাতো ভাইদের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। গ্রাম্য সালিশের রায় মেনে নেন সুহেল। তাদের রায়ে ৮১ শতাংশ ভুমি ফেরত পেতে চাচা ও চাচাতো ভাইদের ৪ লাখ ৯৫ হাজার টাকা দেন। সুহেল টাকা দিয়ে সম্পত্তি পাওয়াতো দুরের কথা এখন আদালতে ও সমাজপতিদের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আইনের আশ্রয় নিয়ে দীর্ঘ ৩ বছরেও ভূমি পাচ্ছেন না। এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের হুসেনপুর গ্রামে। সরেজমিনে এলাকাবাসী ও মামলার সূত্রে জানা গেছে-ওই গ্রামের মৃত আরফাত উল্লার পুত্র মোঃ সুহেল মিয়া। তার চাচা আব্দুল রউফ ও চাচাতো ভাই মোহন ও মনু কাছে সম্পত্তি পাবার দাবিতে গ্রামের মুরব্বিয়ানদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের রায়ে সুহেল তার চাচা আব্দুল রউফ মিয়াকে ভূমির জটিলতা ভেঙ্গে দিতে ১ লাখ ও চাচাতো ভাই মোহন ও মনুকে ৩ লাখ ৯৫ হাজার টাকা দেয়ার রায় হয়। সুহেল রায় মেনে গ্রামের বিচারকদের সামনে তাদেরকে টাকা সমজিয়ে দেন। কিন্তু এর পর থেকে চাচা ও চাচাতো ভাই ভূমি দিতে কালক্ষেপন করছেন। সুহেল নিরূপায় হয়েনা পেয়ে হবিগঞ্জ আদালতে তাদের বিরুদ্ধে ১৬ এপ্রিল ২০১৯ সালে সিআর ১৫২/২০১৯ ইং মামলা দায়ের করে। আদালত মামলাটি প্রথমে স্থানীয় চেয়ারম্যান ও পরে নবীগঞ্জ থানাকে তদন্তের আদেশ দেন। প্রতিবারই সুহেলের বিপক্ষে মামলার তদন্ত প্রতিবেদন যায়। আদালতে নারাজির প্রেক্ষিতে অবশেষে মামলাটি হবিগঞ্জ সিআইডি শাখায় দেয়া হয়। সিআইডি মামলাটি সত্যতা পেয়ে গত ২৮ জানুয়ারি ২০২১ আদালতে প্রতিবেদন দাখিল করে। আগামী ১৬ মার্চ মামলার প্রতিবেদন শুনানি হবে। এ ব্যাপারে জানতে চাইলে এলাকার সাবেক ইউপি সদস্য ফজলুল হক বলেন-ঘটনাটি সত্য। ভূমি পাবার দাবিতে চাচা ও চাচাতো ভাইদের সুহেল ৪ লক্ষ ৯৫ হাজার টাকা দিয়েছে। কিন্তু এখনো সে ভূমি পায়নি, টাকা ফেরত দেয়া হয়নি। বনকাদিপুর গ্রামের ফজলু মিয়া বলেন-সুহেলের সাথে তার চাচা ও চাচাতো ভাইয়েরা যা করছে তা সঠিক নয়।
এব্যাপারে ভুক্তভোগী সুহেল পিতার রেখে যাওয়া সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের সুদৃষ্টি চাচ্ছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com