শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুরে সীমান্ত থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের জয়নগর গ্রামের ভারতীয় সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার দুপুরে সিরাজ আলী (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহতের ভাই শাহেদ আলীর অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরে সিরাজ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, গত সোমবার সন্ধ্যায় সিরাজ আলীকে প্রতিবেশী বাবুল মিয়া ঘর থেকে ডেকে বের করে নিয়ে যায়। পরদিন গতকাল মঙ্গলবার ভারত বাংলাদেশ ১৯৯১/৩৫এস পিলারের জয়নগর শূন্য রেখায় সিরাজ আলীর মরদেহ একটি গাছে ঝুলে থাকতে দেখে বিএসএফ ও স্থানীয় কৃষকরা। পরে বিজিবি ও বিএসএফ এর সহযোগিতায় কাশিমনগর ফাঁড়ির এসআই দেবাশিষ দাশ তালুকদার তার মরদেহ উদ্ধার করেন। মাধবপুর থানার ওসি আ. রাজ্জাক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com