মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকের কৃতজ্ঞতা অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন

  • আপডেট টাইম সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে অভিনন্দন ও পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। একই সঙ্গে তাঁরা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচনী ফলাফল ঘোষণার পর রোববার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এ অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বিবৃতিতে তাঁরা উল্লেখ করেছেন, হবিগঞ্জ পৌরবাসী আবারও স্বাধীনতার প্রতীক নৌকায় আস্থা রেখেছেন। তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি ভালবাসা দেখিয়েছেন। এ জন্য পৌরবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত মেয়র কাজের মাধ্যমেই ভালবাসার মর্যাদা রক্ষা করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।
তারা বিবৃতিতে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে অভিনন্দন এবং দিনরাত নির্বাচনী কাজ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করায় আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com