বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নতুন ভবনের উদ্বোধনকালে এমপি আবু জাহির- মোজাহের উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করা হবে

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের এমপি এডঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষার উন্নয়ন হয়। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-লাখাই এর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করে দিয়েছি। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় আমি যদি বেচে থাকি আগামীতে মোজাহের উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করব। তিনি বলেন, একমাত্র আওয়ামীলীগ সরকাই দেশের ২৬ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করেছে। পাশাপাশি প্রায় ১ লাখ শিক্ষকদের চাকুরী জাতীয়করন করা হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মোজাহের উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন অব্যাহত থাকবে।
৭০ লাখ টাকা ব্যয়ে মোজাহের উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল দুপুরে স্কুল পরিচালানা কমিটির সভাপতি হুসাইন মোঃ আদিল (জজ মিয়ার) সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য মুখলিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ গাজিউর রহমান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাদল, টনু মিয়, কামাল মিয়া, জাহির মিয়া, জলফু মিয়া, দিলু মিয়া, সরুজ মিয়া, জাকির হুসেন, গাজীউর রহমান ইমরান, ইছাক আলী সেবন,আসাদ মিয়া, গিয়াস উদ্দিন মখলিছ, তইব মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com