বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভয়ভীতির উর্ধে উঠে নারিকেল গাছ প্রতীকে ভোট দিন-মেয়র প্রার্থী মিজান

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজানের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বার’র সর্দার সোনাই মিয়া, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি উমেদনগরের বিশিষ্ট মুরুব্বী মোঃ সামছু মিয়া, গেদু মাস্টার, আব্দুল মতিন, ফজলুর রহমান, ইউনূস আলী, মতি মিয়া, নিরু মিয়া, মোস্তাফিজুর রহমান ময়না প্রমূখ। পথসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান বলেন, তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। আগামীকাল রবিবার অনুষ্ঠিত নির্বাচনে জনগণের রায়ে তিনি আবারও মেয়র নির্বাচিত হবেন। তিনি সকল ভয়ভীতির উর্ধে উঠে ভোট কেন্দ্রে গিয়ে নারকেল গাছ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com