বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শচীন্দ্র কলেজে সকল বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু করা হবে-মজিদ খান এমপি

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সকাল ১১ টার দিকে শচীন্দ্র কলেজ ছাত্র মিলনায়তনে অধ্যক্ষ এস কে ফরাস উদ্দিন আহমেদ শরীফী এর সভাপতিত্বে স্নাতক সমাজ বিজ্ঞান (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও শচীন্দ্র কলেজ গভর্ণিং বডির সভাপতি এডঃ মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ শফিউল আলম শাহিন, গভর্ণিং বডির সদস্য প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, সদস্য সজিব আলী, আব্দাল হোসেন তরফদার। সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দেবল চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের পর সহকারী অধ্যাপক প্রমোদ শাহাজি, প্রভাষক লতিফ হোসেন বক্তব্য দেন। প্রধান অতিথি আব্দুল মজিদ খান এমপি তার বক্তব্যে বলেন-শচীন্দ্র কলেজে পর্যায়ক্রমে সকল বিষয়ে অনার্স সহ মাস্টার্স কোর্স চালু করা হবে। নবাগত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন- সকল ক্ষেত্রে তোমাদের আচরণ যেন এমন হয় যাতে তোমাদের দেখলেই মনে হয় তোমরা শচীন্দ্র কলেজের ছাত্র। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রসূন আচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com