মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গণতন্ত্র রক্ষায় ধানের শীষের প্রার্থী সেলিমকে বিজয়ী করুন-জাহিদ হোসেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে হবিগঞ্জ পৌর এলাকায় মাঠঘাট চষে বেড়াচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। সকাল থেকে রাত পর্যন্ত পথ সভা, গনসংযোগ ও নির্বাচনী সভা করেছেন। গতকাল বুধবার রাতে শহরের ৬নং ওয়ার্ড ইনাতাবাদে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, ডাঃ আহমদুর রহমান আব্দাল, মোঃ আব্বাছ উদ্দিন, সদর থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, সর্দার এম এ মন্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সৈয়দ মুশফিক আহমেদ, এডভোকেট আব্দুল জলিল, মর্তুজা আহমেদ রিপন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারস সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন প্রমুখ। সভায় এজে ডএম জাহিদ হোসেন বলেন, আগামী ২৮ তারিখে আপনারা নির্ভয়ে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে। আজকে নেতাকর্মীদের শপথ করতে হবে সকল ভেদাভেদ ভূলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন ২৮ ফেব্রুয়ারী ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে করে কেউ জোরপূর্বক ভোট দিতে না পারে। গণতন্ত্র রক্ষায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তিনি এনামুল হক সেলিমকে ভোট দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com