বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে প্রশাসনের পরামর্শ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে পরামর্শ সভা করেছে। এ ছাড়া যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। তবে এ নির্বাচনে কোনো মোটর সাইকেল চলাচল করতে পারবে না। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা থেকে পরবর্তী ৩৬ ঘন্টা সকল প্রচার প্রচারণা মিছিল বন্ধ থাকবে। তবে নিয়ম অনুযায়ী সীমিত আকারে যানবাহন চলাচল করতে পারবে। এ নিষেধাজ্ঞা শুধুমাত্র হবিগঞ্জ পৌর এলাকায়। তবে এ্যাম্বুলেন্স এবং নির্বাচন অফিসের অনুমতি সাপেক্ষে প্রাইভেটকার, লাইটেস, নোহাসহ ছোট যানবাহন চলাচল পৌর এলাকার ভেতরে চলাচল করতে পারবে। তাছাড়া সীমিত আকারে যাত্রীবাহি যানবাহন চলাচল করবে। তবে ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ৭২ ঘন্টা নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এ আদেশ কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com