বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সরকারী সাড়ে ৬ একর ভূমি উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রায় সাড়ে ৬ একর খাল রকম জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জায়গাটি উদ্ধার করা হয়। নবীগঞ্জ সদর ও করগাঁও ইউনিয়নের দত্তগ্রামে সরকারী জায়গাটি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের নির্দেশে উদ্ধার করা হয়।
সূত্রে প্রকাশ, উপজেলার দত্তগ্রাম মৌজার ১নং খতিয়ানের ৩০০১ দাগের প্রায় ৬ একর ৫৬ শতক খাল রকম ভূমি জুনাব আলী ও জাহির আলী প্রায় ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন তহশীলদারকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং পরদিন গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ সদর (ভুমি) অফিসের সহাকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলী জায়গা চিহিৃত করে ওই জায়গায় লাল নিশান টাঙ্গান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com