বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়র মিজানুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামীলীগ থেকে বহিস্কার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র মো. মিজানুর রহমান মিজানের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জলি রহমানকে বহিস্কার করা হয়েছে। হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তার সোমবার তাকে বহিস্কার করেন।
মহিলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মিজানুর রহমানের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জলি রহমানকে বহিস্কার করা হয়েছে। সংগঠনের আরও কেউ নৌকার বিরুদ্ধে প্রচারণায় অংশ নিলে একইভাবে বহিস্কার করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com