বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রক্তে রাঙ্গানো অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবীতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার দামাল ছেলেরা। সেদিন পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। বাহান্নর মহান আন্দোলন। রক্তে রাঙানোর ঐতিহাসিক দিনটি বাঙালি জাতি কোনো দিনই ভুলতে পারবে না, তা চোখ বুজেই বলে দেয়া যায়। স্মৃতিঘেরা এই দিনটির দিকে যদি আমরা পেছন ফিরে থাকাই তাহলে আমাদের চোখে ফুটে ওঠে প্রতিটি বছরের একুশে ফেব্রুয়ারির ভোররাতের চিত্র। জেলা শহর নয়, উপজেলাগুলো এবং সেখান থেকে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম সর্বত্র একুশের প্রভাতফেরি নগ্নপদে অসংখ্য তরুণ-তরুণী-যুবক-যুবতী, বৃদ্ধÑবৃদ্ধাÑসবাই ছুটে চলে নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে ভরে উঠে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। গতকাল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হবিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করা হয়। এদিকে যথাযথ মর্যাদায় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভোর ৬টায় প্রভাতফেরিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগেফেরাতের কামনা করে মিলাদ-মাহফিল, দোয়া ও বিশেষ প্রার্থণা অনুষ্ঠান এবং প্রামাণ্য অনুষ্ঠানসহ ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com