বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের সাতাইহাল গ্রামের মরহুম আতাউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ের সাতাইহাল গ্রামের মরহুম আতাউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলাটি জমজমাটপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাত্রে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণার সাতাইহাল ফুলতলী বাজার সংলগ্ন মাঠে “মরহুম আতাউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে” এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলার আর্থিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইউকের জেনারেল সেক্রেটারী মোঃ মিলাদুর রহমান মিলাদ ও আহমদুর রহমান আজাদ। গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল এর সভাপতিত্বে ও মুহিদুর রহমান রুমু এবং নুরুল হক তুহিনের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।
উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ ছাদিকুর রহমান, উপদেষ্টা তাজুল ইসলাম জুয়েল, মো চুনু মিয়া, নাজমুল হাসান ফটিক, কমিশনার মো সামছু মিয়া, ইন্সট্টাকটর মো কফিল উদ্দীন, শাহ আলম ইউসুফ, মো খালিছ মিয়, রেফারি বিকাশ রন্জন দেব, ছায়েদ আহমেদ, আব্দুর রহিম শামীম, আজিজুর রহমান, শফিউল আলম বজলু, আবুল খায়ের খায়েদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক। এলাকায় যুব সমাজকে বিভিন্ন অপকর্মে থেকে বাচিয়ে রাখার জন্য খেলা-ধুলার কোন বিকল্প নাই। বিজয়ী সিলেটের ফয়সল জুটিকে ১ম পুরুষকার নগদ ১৫ হাজার ও রানারআপ সদরঘাটের খলিল জুটিকে ২য় পুরুষকার নগদ ৮ হাজার টাকা দেওয়া হয়। কমিটির উপদেষ্টা মো ছাদিকুর রহমান পরিচালনা কমিটি, উপদেষ্টা কমিটিসহ গ্রামের সকলকে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে যে কোন ভালো কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com