রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধপুরে ফাঁড়ি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবাসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সমজদিপুর এলাকায় কাশিমনগর ফাড়ি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ শাহ আলম (২৮) ও রনি মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর ফাড়ির ইনচার্জ এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সমজদিপুরের জহুর আলী চত্তর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল- মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার পুত্র মোঃ শাহ আলম (২৮) ও একই উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আসাদ আলীর পুত্র মোঃ রনি মিয়া (২৪)। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য বিক্রয়কালে হাতে-নাতে আটক তাদের কাছ থেকে ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। কাশিমনগর ফাড়ি ইনচার্জ এসআই দেবাশীষ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদেরকে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ৫০ বোতলহস গ্রেফতার করি। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগী আরো ২/৩ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com