মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শ্যামলীতে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন আতাউর রহমান সেলিমকে আনন্তপুর ও দক্ষিণ অনন্তপুরবাসীর সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে অনন্তপুর ও দক্ষিণ অনন্তপুরে উঠান বৈঠক এবং শ্যামলী এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এছাড়াও দিনভর পৌরসভার প্রতিটি এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা করেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম এবং আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।
গতকাল শনিবার সন্ধ্যায় নয় নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় উঠান বৈঠক হয়েছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী সিরাজ মিয়া ও পরিচালনায় ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেতা মাহফুজুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন মোঃ হেলাল মিয়া, মোঃ সালাম মিয়া, আরিফ, জামাল, রাজু, আলমগীর, মাসুক মিয়া, শাহেব আলী, ফিরোজা আক্তার, সাংবাদিক আজিজ, মধু মিয়া, ফজলুল হক চৌধুরী সেলিম, মোস্তফা কামাল আজাদ রাসেল, টেনু মিয়া প্রমুখ।
উঠান বৈঠকে এলাকার চার শতাধিক মুরুব্বীয়ান ও যুব সমাজসহ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপ¯ি’ত ছিলেন। আগামী নির্বাচনে তারা মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। উঠান বৈঠকে উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে একটিবারের জন্য সকলের ভোট, দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত লোকজন হাত তুলে তাকে ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। অপরদিকে গতকাল সকালে দক্ষিণ অনন্তপুর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আতাউর রহমান সেলিমের নৌকার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাজী মোঃ টেনু মিয়ার সভাপতিত্বে ও মিজানুর রহমান আরিফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আজমল খান, মাওলানা বিলাল উদ্দিন, মোঃ নূর উদ্দিন, শওকত আলী খান, ব্যাংকার মোতাহার হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মাসুকুর রহমান, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা শরিফা আক্তার কুমকুম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, শেখ তাজ উদ্দিন দুলাল, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক হোসেন, আলমগীর দেওয়ান, মাহফুজুর রহমান, শেখ উম্মেদ আলী শামীম, শফিকুল ইসলাম, আব্দুস শহিদ প্রমুখ। একইদিন রাতে শ্যামলী এলাকায় আতাউর রহমান সেলিমের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান সেলিমসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকতের পরিচালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবিদুর রহমান, ব্যাংক কর্মকর্তা ফারুক আনসারী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, মকসুদুল হাসান ফয়সল, সারোয়ার আলম, দেলোয়ার হোসেন চৌধুরী, এনাম, ইকবাল, হাফেজ, আব্দুস সাবুর, শাকীল খান, রাজু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com