বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সবজি ব্যবসায়ীর উপর হামলা

  • আপডেট টাইম শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৮৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শামীম মিয়া (২৫) নামে এক সবজি ব্যবসায়ী আহত হয়েছে। আহত শামীম বাউসা গ্রামের মৃত রঙ্গিলা মিয়ার ছেলে। সে নবীগঞ্জ শহরে সবজি ব্যবসা করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-কদিন পূর্বে নবীগঞ্জ শহরে বসবাসরত ভাকৈর গ্রামের মৃত আনন্দ দাশের পুত্র ট্রাক ডাইভার মিন্টু দাশ সবজি কেনার জন্য শামীম মিয়ার দোকানে যায়। এ সময় সবজির দাম দর নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন বিষয়টি নিষ্পত্তি করে দেন। কিন্তু মিন্টু দাশের মধ্যে ক্ষোব রয়ে যায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ী কাজ শেষে শামিম মিয়া বাড়ি ফেরার সময় পথিমধ্যে মিন্টু দাশ তাকে পিছন থেকে হামলা করে। এতে সে আহত করে। আহত শামিম মিয়া জানায়, ওই মিন্টু দাশ প্রায় দিনই মদ পান করে তার দোকানে এসে মাতলামি করে এমনকি ওই ঘটনার দিন ও মদ্যপ অবস্থায় আমার উপর হামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com