বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ডিবির হাতে বিদেশী মদসহ মাদক ব্যবাসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চাবাগানের টিন বাংলা এলাকার চুনারুঘাট টু মাধবপুর সড়কের দক্ষিণ পাশ থেকে অমিত পাল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারী) বিকেলে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে এসআই মাহমুদুলসহ একদল পুলিশ সুরমা চাবাগানের টিন বাংলা এলাকায় অভিযান চালিয়ে মদসহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত অমিত পাল বিবাড়ীয়া জেলার বিজয় নগর থানার সাতবর্গ (উত্তর হাটি) এলাকার অজিত পালের পুত্র। আটকের সময় তার কাছ থেকে ২০ টি কাছের বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতথ্য নিশ্চিত করে ডিবির ওসি মো: আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সুমা চাবাগান এলাকা থেকে মাদক পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে ডিবি পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে বিদেশী ২০ বোতল মদসহ গ্রেফতার করেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com