বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৪ নম্বর ওয়ার্ডে আতাউর রহমান সেলিমের সমর্থনে সচেতন নাগরিক সমাজের সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে ৪ নম্বর ওয়ার্ডে নাগরিক সমাজের উদ্যোগে নির্বাচনী সভা হয়েছে। গতকাল বুধবার রাতে চৌধুরী বাজার মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ সামছু মিয়া, নাতিরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি আবু সায়েদ বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল খালেক টেনু, বিশিষ্ট মুরুব্বী নিতেন্দ্র সূত্রধর, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুনায়েদ মিয়া, মোঃ ছাদ চৌধুরী, মনফর মিয়া, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন আনার, মঈন উদ্দিন চৌধুরী সুমন, রুহুল আমীন, আব্দুল আহাদ সেলিম, শফিকুল ইসলাম বাবুল, রহমত মিয়া, হামিদুর রহমান জুনু, নিবারণ বর্মন, কাশেম মিয়া, আইয়ুব আলী প্রমুখ। সভায় উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম সকলের ভোট, দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত সকলেই হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com