বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গণতন্ত্র পুণরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দিন-মেয়র প্রার্থী সেলিম

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপির দলীয় মেয়র প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম সকাল থেকে রাত পর্যন্ত মতবিনিময় সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রতিটি মানুষের কাছে তিনি ভোট প্রার্থণা করেছেন। গতকাল সন্ধ্যায় শহরের ইনাতাবাদ জঙ্গলবহুলা এলাকাবাসির সাথে মতবিনিময় সভা করেছেন। এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম মতিন, এলাকার বিশিষ্ট মুরুব্বি সফিকুর রহমান, আব্দুল কাইয়ুম, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ কারী মিজান, জেলা যুবদল নেতা শ্যামল আহমেদ, দুলাল আহমেদ, জাহির মিয়া, মজিদ মিয়া, শহীদ মিয়া প্রমুখ। সভায় এনামুল হক সেলিম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে পারলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে। তিনি বলেন আমাদের দুর্বল ভাববেন না, আমরা সুষ্ঠ ভোট আদায় করে নিতে জানি। তিনি বলেন, আমরা জনগনের রায়ের প্রতিফলন দেখতে চাই। আমাদের হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই। জনগনের অধিকায় আদায়ে আমরা মাঠে থেকে লড়ে যাবো। তিনি বলেন, জনগনের অধিকায় আদায়ে মৃত্যু হলেও আমি পিছবা হবো না। তিনি সকলের কাছে আগামী নির্বাচনে জনগনের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেণ। তিনি জেলার অন্যন্য পৌরসভার ন্যায় হবিগঞ্জ পৌরসভায়ও অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিকে সকালে তিনি শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় এনামুল হক সেলিম দেশে গণতন্ত্র পুণরুদ্ধারে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com