বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পিক-আপের চাপায় অটোরিক্সা চালক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-নবীগঞ্জ সড়কের লামলীপাড় পাড় নামক স্থানে পিক-আপ (ভ্যান) ও অটোরিক্সা মুখোমুখি সংর্ষে জামাল মিয়া (৩৮) নামে এক অটোরিক্সা চালক ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিক্সা ১ যাত্রী। নিহত জামাল মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপতী ভাগ গ্রামের রছিম উদ্দিন রছু’র পুত্র। নিহত জামাল মিয়ার এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় অটোরিক্সা চালক জামাল মিয়া কাজীর বাজার থেকে ইনাতগঞ্জ বাজারে আসছিলেন। এ সময় লামলীপাড় নামক স্থানে এসে পৌছলে ইনাতগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কলা বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অটোরিক্সাটিকে চাপা দেয়। এ সময় জামাল মিয়া ছিটকে পড়ে পিকআপের নীচে চলে যায়। ফলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিক্সা যাত্রী ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের মিঠু দেব আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন দুর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com