বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে জাকিয়া খাতুন হত্যার রহস্য উদঘাটনে মাঠে পুলিশের একাধিক টীম

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দূর্বৃত্তদের হাতে জাকিয়া খাতুন (৬৫) নামে বৃদ্ধা মহিলা খুনের ঘটনায় ইতিমধ্যে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে নিহতের ছেলে গোলাম আজম ঠাকুর অজ্ঞাতনামাদের আসামী করে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন। ঘটনায় বানিয়াচংয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি কারণ থাকতে পারে ষাটোর্ধ্ব মহিলাকে হত্যার পিছনে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কেউই এ নৃশংস হত্যাকান্ডটি মেনে নিতে পারছে না। এদিকে ৩ জনকে আটক করা হলেও এখন পর্যন্ত মোটিভ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আশাবাদী, দ্রুততম সময়ের মধ্যেই এ খুনের ঘটনা উদ্ধার করা সম্ভব হবে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন হবিগঞ্জ এক্সপ্রেস কে জানান, আমরা এখন পর্যন্ত পুরোপুরি হত্যার রহস্য উদঘাটন করতে পারিনি। তবে তদন্ত অনেকদূর এগিয়েছে। আশাবাদী খুব দ্রুততম সময়ের মধ্যেই জাকিয়া হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে। উল্লেখ্য, গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ৮টায় উপজেলা সদরের চৌধুরী পাড়ার নিজ ঘরে খুন হন মরহুম আব্দুল হান্নান ঠাকুর এর স্ত্রী জাকিয়া খাতুন । নিজ ঘরে একা পেয়ে হাতুড়ি দিয়ে মুখমন্ডল ও মাথায় উপর্যপুরি আঘাত করে দূর্বৃত্তরা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com